এবার সৌদি আরবের এক আলেম অদ্ভূত দাবি করে বসলেন। শেখ সালেহ বিন মোহাম্মদ
আল-লোহাইদান দাবি করলেন গাড়ি চালালে নারীর প্রজনন ক্ষমতা নষ্ট হয়।
সৌদিতে নারীদের গাড়ি চালানোর ঘোর বিরোধীতা করে এ কথা বলেন এই আলেম। খবর ডন
অনলাইন।
নারীদের গাড়ি চালানো প্রসঙ্গে লোহাইদান মত হচ্ছে নিষিদ্ধকরণ। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন ভাবাবেগকে।
শুক্রবার এক ওয়েবসাইটে প্রকাশিত হয় লোহাইদিনের এক সাক্ষাৎকার। যেখানে নারীর গাড়ি চালনার অনুমতি নিয়ে প্রবল আপত্তি তোলেন।
গালফ সাইকোলজিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা লোহাইদান বলেন, “মেয়েদের গাড়ি চালাতে হবে এমন কোন কথা নেই। বরঞ্চ এতে করে তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হওয়া বা ডিম্বাশয় ক্ষতিগ্রস্ত হতে পারে।”
তবে লোহাইদান কোনরকম মেডিকেল প্রমাণাদি ওই সাক্ষাৎকারে উপস্থাপন করেননি।
গত বছরের অক্টোবর মাস থেকে সৌদির নারীরা প্রশাসন থেকে গাড়ি চালানোর অনুমতি লাভ করেন।
এ বিষয়ে নৈতিক পুলিশ প্রধান শেখ আব্দুললতিফ আল-শেখ জানান, শরীয়াহতে এমন কোন বিষয় লেখা নেই যার ভিত্তিতে নারীদের গাড়ি চালানো রোধ করতে হবে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ