রাঙামাটির মেয়ে রুমি নোভিয়া। র্যাম্প মডেল হিসেবে মিডিয়া অঙ্গনে যাত্রা শুরু তার। পরবর্তীতে রবির একটি বিজ্ঞাপনে কাজ করে দর্শক সমাদৃত হন তিনি। সম্প্রতি তার অভিষেক হতে চলেছে ঢালিউডে।মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা' ছবিতে একটি আইটেম গানে নাচবেন এই পাহাড়ি কন্যা। আগামী ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।
এছাড়া বেশকিছু বিজ্ঞাপন চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছেন রুমি। তাই আপাতত বিজ্ঞাপনের কাজ নিয়েই থাকতে চান তিনি।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ