বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তকে গত ২১ মার্চ পাঁচ বছরের সশ্রম
কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত। সঞ্জয় দত্ত এ মামলায় এর আগে দেড় বছর
সাজা খেটেছেন। এই হিসেবে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত তাকে ইয়েরাওয়াড়া
কারাগারে বন্দী থাকতে হবে। কিন্তু এবার বাড়ি যাচ্ছেন তিনি। তবে সাজা মওকুফ
হয়নি। অসুস্থতার জন্য ১০ দিনের ছুটিতে পুনের এই কারাগার থেকে বাড়ি যাওয়ার
সুযোগ পেয়েছেন তিনি। পায়ে সমস্যা হওয়ায় কারাগার কর্তৃপক্ষের নিকট
চিকিত্সার জন্য ছুটির আবেদন করলে ১০ দিনের ছুটি মঞ্জুর করে কারা কর্তৃপক্ষ।
এরইমধ্যে বাড়ি যাওয়ার বিমানও প্রস্তুত রয়েছে সঞ্জয়ের জন্য।আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ