শরফিুল ইসলাম যশোর ইসলামকে শেষ করার ষড়যন্ত্রে লিপ্ত আছে সরকার।হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মো:ওয়াক্কাস সাহেবকে আটক করে তা আবারও প্রমাণ করছে। আওয়মী লীগের রাজনীতি আবারো ৭২এর বাকশাল অনুস্বরন করছে। আগামী নির্বাচনে মুফতি সাহেব যেন যশোর-৫(মনিরামপুর) আসনের আওয়ামী লীগের প্রতিদন্ধিতা করতে না পারে সে জন্য তাকে ঢাকা মালিবাগ থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে প্রমান করেছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির যশোর-৫(মনিরামপুর) আসনের সাবেক এমপি, প্রতিমন্ত্রী মুফতি মো: ওয়াক্কাসকে আটকের প্রতিবাদে তীর্ব নিন্দা ও মুক্তির দাবিতে মনিরামপুরে শতশত হেফাজত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি মো: ইয়ামিন একথা বলেন। আজ মঙ্গলবার বিকাল ৫:৩০মিনিটে মনিরামপুর কেন্দ্রিয় মসজিদ থেকেমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষেসংক্ষিপ্ত এক সমাবেশে মাও: আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন মাও মুজিবুর রহমান, মুফতি আব্দুল মজিদ, প্রকৌশলী আজহারুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তার আরো বলেন, মামলা দিয়ে, হামলাকরে, গ্রেপতার ও হয়রানি করে ঈমানী আন্দোলনকে শেষ করা যাবেনা।আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ