যশোরের
ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ রাজু (৩০) নামে এক
ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে। রবিবার রাত ২
টার সময় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। রাজু গদখালি গ্রামের মতিয়ার
রহমানের ছেলে।
২৬
-বিজিবি লেঃ কর্নেূল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টার
সময় ঝিকরগাছা উপজেলার রাজুর বাড়িতে অভিযানা চালানো হয়। এসময় তার বাড়ি খাটের
নীচে পলিথীনে মোড়ানো ২০০ পিচ ইয়াবা পাওয়া যায়। রাজুকে আটক করে যশোর বিজিবি
আঞ্চলিক কার্যালয়ে আনা হয়েছে। তাকে যশোর কোতয়ালি থানায় হস্তান্তর করা হবে
বলে তিনি জানান।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ