আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে দ্বন্দ্বের বিষয়টি চাপা থাকলেও মঙ্গলবার চ্যানেল-২৪ এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ফাইল করা নিয়ে নিজেদের মধ্যে বেশকিছু সময় কথা কাটাকাটি হয়। আর এ কারণে এক প্রসিকিউটর এক মাসের ছুটির আবেদন করেছেন। তবে কোন্দল ও ছুটির বিষয়টি প্রসিকিউটরের কেউ স্বীকার করেনি।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর চ্যানেলে-২৪ এ রাত ১১টার ‘মুক্তবাক’ নামের টকশোতে ট্রাইব্যুনালের বিচার বিষয়ে মন্তব্য করা হয়। এ বিষয়টি নিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজসহ কয়েকজন প্রসিকিউটর আদালত অবমাননার অভিযোগের ফাইল তৈরি করেন। কিন্তু প্রসিকিউশনের একটি অংশ এ আবেদনের বিপক্ষে অবস্থান নেন। কারণ ওই চ্যানেলটির মালিক আওয়ামী লীগ ঘরানার এবং ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বাবা ওই চ্যানেলের পরিচালক।

প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরে এ বিষয়টি নিয়ে তুরিন আফরোজের কক্ষে বেশকিছু সময় প্রসিকিউটদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং অকথ্যভাষা ব্যবহার করা হয়। এ সময় তুরিন আফরোজ অঝোরে কাঁদতে থাকেন।

এই ঘটনার তিনি ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করার উদ্যোগীও হন। পরে তিনি চিফ প্রসিকিউটের বরাবর এক মাসের ছুটির জন্য আবেদন করেন।

আর এসব কারণে আদালত অবমাননার অভিযোগটি দুপুরে করার কথা থাকলেও এটা বিকেল ৫টায় রেজিস্টারের মাধ্যমে ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

এদিকে রাতে এ ব্যাপারে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু সঙ্গে যোগাযোগ করলে তিনি নতুন বার্তা ডটকমকে বলেন, এ রকম কোনো ঘটনা তিনি শোনেননি এবং ছুটির আবেদনও কেউ করেনি।

এ ব্যাপারে ব্যারিস্টার তুরিন আফরোজের সঙ্গে  ফোনে যোগাযোগ করা হলে তিনি বেশ কিছু প্রসিকিউটরদের আচরণ নিয়ে কথা বললেও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, “এখন আমি কিছুই বলতে চাচ্ছি না। আপনারা পরে সবই জানতে পারবেন।”

ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় গণস্বাস্থের নির্বাহী প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ ও চ্যানেল-২৪ এর ছয় কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

অন্য যাদের বিবাদী করা হয়েছে তারা হলেন, চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, হেড অব প্রোগ্রাম, মুক্তবাক নামক অনুষ্ঠানের প্রডিউসার ও ওই অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুর রহমান মান্না।

অভিযোগে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর চ্যানেলে ২৪-এ রাত ১১টার ‘মুক্তবাক’ নামের টকশোতে ট্রাইব্যুনালের বিচার বিষয়ে মন্তব্য করা হয়।

টকশোতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বিচারপতি শামীম হাসনাইন সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে চেয়েছিলেন। কিন্তু কেন তাকে দেয়া হয়নি। তাহলে কি বিচারের বাণী নিভৃতে কাদঁবে না?’

এ ছাড়া টকশোতে তারা সালাহউদ্দিন কাদের চৌধুরীর সাফাই সাক্ষীদের নিয়ে মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন