
সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আমানুল্লাহ আমানের খুনিদের গ্রেফতারের দাবীতে সাতক্ষীরায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা নিউমার্কেট সংলগ্ন
সাতক্ষীরা-কালিগঞ্জ
সড়কে ২ঘণ্টা ব্যাপি এ কর্মসূচি পালিত হয়। জেলা কৃষক দলের আহবায় সাবেক জেলা
ছাত্রদলের সভাপতি ও আমানুল্লাহ হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু
জাহিদ ডাবলুর সভাপতিকে কর্মসুচিতে দলের কয়েকশ নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
মানব
বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,জেলা কৃষক দলের সভাপতি কমিশনার মোহাম্মদ
আলী,জেলা তাতিদলের সভাপতি রফিকুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক নাসির
উদ্দীন,জাসাসের আহবায়ক এখলেচার আলী বাচ্চু,যুগ্নআহবায়ক মমিনুর রহমান,জেলা
ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল,সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম
বাবু,সদর থানা সভাপতি নিছারউদ্দীন,শহর আহবায়ক সুজন রহমান,জেলা শ্রমিক দলের
সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,তৃণমূল দলের আহবায়ক সালাউদ্দীন লিটন, পৌর
মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলুসহ অনেকে।
বক্তরা
বলেন,খুনিরা প্রকাশ্যে পুলিশের সামনে সাপের মত পিটিয়ে আমানকে হত্যা করে।
থানার সামনে দিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে এ হামলা চালায়। অথচ পুলিশ
প্রকৃত খুনিদের গ্রেফতার করছে না। বক্তরা অবিলম্বে খুনিদের গ্রেফতারের
আহবান জানান। পরে জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব ও যুবদলের
সাধারন সম্পাদক আইনুল ইসলাম নান্টার কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ