আর্জেন্টিনার সান্তাফে প্রদেশে জনস্বাস্থ্যবিষয়ক নেটওয়ার্কের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা।রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলআইএফএসই এর উৎপাদিত এ ওষুধ বিনামূল্যে দেয়ার কারণ হচ্ছে মানসম্পন্ন যৌন উত্তেজক ওষুধের অধিক ব্যবহার! প্রথমে দুই লাখ পুরুষ ভায়াগ্রা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
এদিকে এলআইএফএসই’র পরিচালক গুইলেরমো ক্লেতি বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় তখন যাতে কেউ নিজেকে নিয়ে লজ্জায় না পড়েন তাদের সেবার জন্য আর্জেন্টিনা সরকারি উদ্যোগে তৈরি করছে ভায়াগ্রা। এর মাধ্যমে শুধু পুরুষের যৌন জীবনকে সুখকরই করা হবে না, একই সঙ্গে এর যে অপব্যবহার তা থেকে দেশকে রক্ষা করা যাবে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ