কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥কেশবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় যুবলীগের আগমন উপলক্ষে শুক্রবার সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি শফিউদ্দীন অরুন। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মনির হোসেন টগর, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলাউদ্দীন মুকুল, সহ-ক্রিড়া সম্পাদক ফারুক হোসেন ও সদস্য শফিকুল ইসলাম। উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান শহিদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগনেতা শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামী লীগনেতা কাউন্সিলর বিপুল সিদ্দিক, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার রায়হান সান্টু, সদস্য এস এম বাবর আলী, বিশ্বজিৎ মল্লিক, মহিবুর রশিদ,আলমগীর হোসেন, মিন্টু, হাদীউজ্জামান প্রমুখ। সভায় আগামী ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দের কেশবপুরে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

0 মন্তব্যসমূহ