সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় হামলা-পাল্টা হামলায় ১৪টি বাড়ি ভাংচুর হয়েছে। এ সময় বাড়ির জিনিসপত্র তছনছ করা হয়। টিনের বেড়া কুপিয়ে কেটে ফেলা হয়।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের হোসেন আলী ও ওহিদ মেম্বারের নেতৃত্বাধীন দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ১০ জন আহত হয়। এর পর হামলা ও পাল্টা হামলায় ১৪টি বাড়ি ভাংচুর, তছনছ, লুটপাট ও টিনের বেড়া কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। মাগুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ টহল চলছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। অনেক মানুষ আবারও হামালার আশঙ্কায় এলাকা থেকে পালিয়ে গেছে। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৫টি বাড়ি ভাংচুরের কথা স্বীকার করেছেন।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ