জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজ শনিবার ঝিনাইদহে আসছেন। ঝিনাইদহ সফরকালে তিনি দুপুর ২টায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন।
জেলা জাতীয় পার্টির আহবায়ক ড. এম. হারুন-অর-রশীদের সভাপতিত্বে জনসভায় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এ উপলক্ষ্যে জেলা জাতীয় পার্টি গত এক মাস ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রং-বেরঙের ব্যানার, ফেস্টুনে সাজানো হয়েছে শহর। চলছে মাইকিং ও হ্যান্ডবিল বিতরণ। নেতাকর্মীরা জনসভা সফল করতে জেলার ৬ উপজেলায় নানা সাংগঠনিক কার্যক্রম চালিয়েছেন।
ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির আহবায়ক ড. এম. হারুন-অর-রশীদ জানান, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাল গালিচা সর্ম্বধনা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরশাদ আসার খবরে জেলা জুড়ে নেতা কর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। জনসভায় আগামী জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান ও জাতীয় ইস্যুতে এরশাদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে তিনি জানান।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন