এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ ১৭-৯-১৩ সকালে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের পারকুল্লিয়া গ্রামে দুধল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। সকালে এ সংঘর্ষের সময় ব্যাপক বাড়ী ঘর ভাংচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে
আটক করেছে। আহতদের মধ্যে স্বপন, মিঠুন, তানজিরা, আফজাল, ও হাবিবকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে গ্রামের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে কুচিয়া মোড়া বাজারে এক পক্ষের সমর্থক বাদশার সাথে অপরপক্ষের সমর্থক আরবআলীর কথাকাটাকাটি রেশ ধরে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন