শরিফুল ইসলাম যশোর
মনিরামপুর(যশোর): পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার সময় মনিরামপুর উপজেলার বেগারীতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইসরাঈল(৩) বেগারীতলার শামীম হোসেনর ছেলে।
এলাকাবাসীরা  জানান, মঙ্গলবার দুপুর ৪টার দিকে ইসরাঈল বাড়ির পাশে মায়ের সাথে ছিল,  হঠাৎ তাকে না পেয়ে এলাকার লোকজন খোজা খুজি শুরু করে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। এরমধ্যে বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে পুকুরে ইসরাঈলকে ভেসে ওঠতে দেখে স্থানিয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন