সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে আইন অমান্য করার সিদ্ধান্ত নিয়েছেন একদল নারী। তারা আগামী মাসে রাস্তায় গাড়ি চালিয়ে ওই নিষেধাজ্ঞা অমান্য করার আহ্বান জানিয়েছেন সব সৌদি নারীকে।অনলাইনে '২৬ অক্টোবর, নারীর জন্য গাড়ি চালনা' শিরোনামের একটি আবেদনে ইতোমধ্যে ৫,৮০০ সৌদি নারী সাড়া দিয়েছেন। তারা আশা করছে, তাদের এ প্রতিবাদের ফলে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন সৌদি রাজা আব্দুল্লাহ।
সৌদি আরব বিশ্বের একমাত্র মুসলিম দেশ যেখানে নারীর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির ওহাবি আলেমদের ফতোয়ার ওপর ভিত্তি করে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে রিয়াদ। এ নিষেধাজ্ঞা অমান্যকারী নারীকে আটক করা এমনকি প্রকাশ্যে বেত্রাঘাত করা যাবে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ