‘ধুম থ্রি’তে খলনায়ক চরিত্রে অভিনয় করছেন আমির খান এ খবর তো পুরোনোই হতে চলেছে। তবে নতুন খবর হলো খলনায়কের পাশাপাশি আরেকটি চরিত্রেও অভিনয় করছেন আমির।

তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।  তবে সবকিছু ঠিক থাকলে এ ছবিতে দ্বৈত চরিত্রেই দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে। ছবিতে আমির খলনায়ক এবং ওই খলনায়কের জমজ ভাই চরিত্রে অভিনয় করবেন।

‘ধুম থ্রি’র মাধ্যমে দর্শকদের চমকে দেয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটিই রাখছেন না নায়ক আমিরসহ কলাকুশলীরা। আর এমনিতেই যশ চোপড়ার ব্যানারে নির্মিত ছবি ‘ধুম থ্রি’ নিয়ে ওঠে পড়ে লেগেছেন প্রযোজক আদিত্য চোপড়াও। আমিরকে দিয়ে দ্বৈত চরিত্রে অভিনয় করানোর ব্যাপারটি নাকি তার মাথা থেকেই এসেছে।

আদিত্য চাচ্ছেন, যেভাবেই হোক ব্লকবাস্টার হিট বানাতে হবে ছবিকে। আদিত্যের এই প্রচেস্টার সঙ্গে যখন আমিরও যোগ দিয়েছেন তখন তো আর কথাই নেই। ‘ধুম থ্রি’র জন্যই অস্ট্রেলিয়া থেকে এক মাসের নাচের কোর্স করেছেন আমির। ‘ধুম থ্রি’ ছবিটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। সূত্র: এনডিটিভি।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন