কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে দলিত পরিষদের আয়োজনে পরিত্রাণের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে দলিত ও হরিজন শিক্ষার্থীদের ২০১৩-১৪ শিক্ষবর্ষে শতকরা ১.০১ কোটা বরাদ্দ দেওয়ায় সুশিল সমাজ, সাংবাদিক ও দলিত শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা দলিত পরিষদের সভাপতি আনন্দ দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, বাংলাদেশ দলিত পরিষদের সহ-সভাপতি দিপালী দাস ও সাধারণ সম্পাদক অশোক দাস, বিশিষ্ট সমাজসেবক তপন কুমার ঘোষ মন্টু, সাংবাদিক সিরাজুল ইসলাম, সমাজ সেবক মফিজুর রহমান নান্নু ও আব্দুল মজিদ (বড় ভাই)। বক্তব্য রাখেন পরিত্রাণের জেলা সমন্বয়কারী দিলীপ সরকার, কেশবপুর উপজেলা দলিত পরিষদের সভাপতি অসিম দাস, সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস প্রমুখ। সভায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের দলিত পরিষদের প্রত্যায়ন পত্র নেওয়ার আহ্বান জানানো হয়।