সাধারনত উপস্থাপকের সরব উপস্থিতি যে কোন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখে। কিন্তু উপস্থাপক যখন নিজেই ঘুমিয়ে পড়েন তখন ওই শো’র অবস্থা কী হবে তা সহজেই অনুমান করা যায়। এমন কাণ্ডই ঘটিয়েছেন ফক্স নিউজের উপস্থাপক টাকার কার্লসন।শুধু ঘুম নয়, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে রীতিমত নাক ডেকে ঘুমিয়েছেন কার্লসন ।
শনিবার ফক্স নিউজ নেটওয়ার্কের সকালের শো ‘ফক্স এন্ড ফ্রেন্ড’-এ এই কাণ্ড ঘটে। অনুষ্ঠানটি ছিল সংবাদ বিশ্লেষণধর্মী। অনুষ্ঠানের প্রথম বিজ্ঞাপন বিরতির মাঝখানেই ঘুমিয়ে পড়েন কার্লসন। বিরতির পর দর্শকরা কার্লসনকে ঘুমন্ত অবস্থায় আবিষ্কার করেন। এসময় কার্লসনের সঙ্গে দুইজন সহ উপস্থাপক ছিলেন।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ