ঝিনাইদহ শহরের হামদহ বাইপাস এলাকায় একটি বিআরটিসি বাসে তল্লাসী চালিয়ে ৬টি ভারতীয় ইয়ারগানসহ জহুরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জহুরুল যশোরের চৌগাছা থানার আন্দুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। রোববার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
গোয়েন্দা
পুলিশের ওসি মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে ছেড়ে
আসা রাজশাহীগামী একটি বিআরটিসি বাসে তল্লাসী চালানো হয়। এসময় বিশেষ কায়দায়
আনা ব্যাগ ভর্তি ইয়ারগানসহ জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এয়ারগানগুলো অবৈধ ভাবে ভারত থেকে দেশে আনা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ জানায়।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ