কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে সোমবার দুপুরে দলিতের উদ্যোগে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম, ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, কে এম খলিলুর রহমান, নূরুল ইসলাম, দলিতের প্রজেক্ট ম্যানেজার সহদেব দত্ত, মনিটোরিং অফিসার তাপস মণ্ডল, সিডিও তিথি দাস প্রমুখ। সভায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের বাজেটে দূর্যোগ ব্যবস্থাপনা খাতে বেশি বরাদ্ধ রাখার সুপারিশ করা হয়।আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ