মুসলিম নারীদের নিয়ে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড মুসলিমা ২০১৩’ বিজয়ী হয়েছেন নাইজেরিয়ার ওবাবিউয়ি আয়েশা আজিবোলা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আয়োজিত তৃতীয় ওয়ার্ল্ড মুসলিমার খেতাব জিতলেন এই কৃষ্ণাঙ্গ মুসলমান নারী। বাংলাদেশ থেকে অংশ নেয়া নাজনিন সুলতানা লিজা রয়েছেন সেরা দশের পরে।

চূড়ান্ত তালিকার ১৯ সুন্দরীর মধ্যে ১৪ জনই ছিলেন ইন্দোনেশিয়ার। অন্যরা বাংলাদেশ, নাইজেরিয়া, ব্রুনেই, মালয়েশিয়া ও ইরানের।

প্রথম রানার আপ হয়েছেন ইন্দোনেশিয়ার নুর আসপাসিয়া। দ্বিতীয় রানার আপ হয়েছেন একই দেশের ইভাওয়ানি এফলিজা।

প্রতিযোগীদের কোরআন তেলাওয়াত, সৌন্দর্য, স্টাইল ইত্যাদি ক্যাটাগরিতে প্রতিযোগিতা করতে হয়েছে। সূত্র: ওয়ার্ল্ড শোবিজ। 
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন