
মাগুরা ২ আসনে (শালিখা, মহাম্মদপুর, ও মাগুরা সদরের ৪টি ইউনিয়ন ) আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৭/৮ জন প্রার্থী স্ব স্ব দলের নেতা ও কর্মীদের সাথে যোগাযোগ, মতবিনিময় করতে শুরু করেছেন। ইতোমধ্যে প্রার্থীরা, মিটিং ও পোষ্টারিং শুরু করেছেন।
জানা
যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামীলীগের বর্তমান এমপি,
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বস্ত্র ও পাট মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক
সম্পাদক বিশিষ্ট আইনজীবি এ্যাডঃ শফিকুজ্জামান বাচ্চু, মহাম্মদপুর উপজেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ আবদুল মান্নান, জেলা আওয়ামীলীগের ধর্ম
বিষয়ক সম্পাদক, প্রাক্তন সংসদ সদস্য মরহুম আব্দুর রশিদ বিশ্বাস এর পুত্র
এ্যাডঃ আবু আয়ুব বিশ্বাস, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি
চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির
সহ আইন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী, সাবেক এমপি
বিশিষ্ট শিল্পপতি ও জেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ কাজী সালিমুল হক
কামাল, জতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যাংকার মিসকাদুর
রহমান(মিসকাত) সহ প্রায় ৭/৮ জন প্রার্থী আগামী সংসদ নির্বাচনের জন্য
ভোটারদের সাথে যোগাযোগে নেমেছেন।
বর্তমান
এমপি বীরেন শিকদার দীর্ঘ দিন ধরে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে দলীয়
নেতা কর্মীদের সাথে যোগাযোগ করছেন। এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট,
বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করে সাধারন ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
ইতোমধ্যে মহাম্মদপুর, শালিখা, ও মাগুরার ৪ ইউনিয়নে সভা ও গনসংযোগ করেছেন।
এ্যাডঃ
শফিকুজ্জামান বাচ্চু বিগত সংসদ নির্বাচনের পর আওয়ামীলীগের নেতা কর্মীদের
সাথে সবসময় যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন এবং তার আইন পেশার মাধ্যমে তার
নির্বাচনী এলাকার অসহায় মানুষদের আইনিসেবা দিচ্ছেন। এডঃ আবদুল মান্নান
ইতোপুর্বে মোহাম্মদপুরসহ নির্বাচনি এলাকার বিভিন্ন গ্রামের সাধারন ভোটারদের
সাথে যোগাযোগ করছেন এবং সমস্ত জায়গায় পোষ্টারিংয়ের মাধ্যমে দোয়া চেয়েছেন।
মোঃ
জাহাংগীর হোসেন নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটারদের সাথে যোগাযোগ ও মত
বিনিময় করছেন। বিএনপির এডঃ নিতাই রায় চৌধরী বিগত দিনে বিএনপির বিভিন্ন
কর্মসূচীতে অংশগ্রহন করে নেতা কর্মিদের পাশে সব সময় আছেন। ইতি পূর্বে
বিভিন্ন গ্রামে নেতা কর্মিদের সাথে নিয়ে গনসংযোগ, কর্মি সম্মেলন ও মত
বিনিময় করছেন।
সাবেক
এমপি কাজী সালিমুল হক কামাল দীর্ঘদিন পর মাগুরায় এসে ব্যাপক গনসংযোগ শুরু
করেছেন। নির্বাচনী এলাকার আড়পাড়া, মোহাম্মদপুরে কর্মী সম্মেলন করেছেন।
জাতীয়
পার্টির মিসকাদুর রহমান দীর্ঘ দিন পরে কেন্দ্রীয় কমিটির সবুজ সংকেত পেয়ে,
জাতীয় পার্টির নিস্ক্রিয় নেতা কর্মিদের সক্রিয় করে বিভিন্ন জায়গায় গনসংযোগ
শুরু করেছেন। শালিখা উপজেলার শতখালি নতুন বাজারে পাঁচ শতাধিক নেতা
কর্মিদের নিয়ে কর্মি সম্মেলন করে আলোড়ন সৃষ্টি করেছেন। সুযোগ পেলেই ঢাকা
থেকে বাড়ি এসে নেতা কর্মিদের ডেকে ঘরোয়া পরিবেশে আগামী সংসদ নির্বাচন নিয়ে
আলোচনা করেন।
এছাড়া
জাসদ, চরমোনাই পীরের ইসলামি শাসনতন্ত্র আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা
নির্বাচন বিষয়ে গনসংযোগ করছেন। নির্বাচনী এলাকার সাধারন ভোটারা আসন্ন জাতীয়
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাদের সাথে সহজেই কথা বলতে পারছেন এবং
নেতারাও সাধারন ভোটাদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছেন।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ