অসুস্থ মেয়ের মৃত্যুর খবর পেয়েই ৫ তলা থেকে ঝাঁপিয়ে পড়লেন মা সাংবাদিক
নাজনীন আক্তার (৩০)। মেয়ে চন্দ্রমুখী (৫) ঢাকা শিশু হাসপাতালে ৩ দিন ধরে
চিকিত্সাধীন ছিল। আজ সোমবার বিকাল ৫ টার দিকে চিকিত্সকরা চন্দ্রমুখীকে মৃত
ঘোষণা করেন। এ খবর কল্যাণপুরের বাসায় নাজনীন আক্তারের কাছে পৌঁছার পর
চিত্কার করে ওঠেন। পাঁচ তলার ছাদ থেকে তিনি লাফ দেন। ঘটনার পর তাকে উদ্ধার
করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চিকিত্সকরা জানিয়েছেন, নাজনীন আক্তারের এক হাত ভেঙ্গে গেছে। নাজনীন আক্তার
মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। রাতেই হাসপাতালে তার মাথার সিটি স্ক্যান
করা হয়েছে। নাজনীন আক্তার দৈনিক জনকণ্ঠে সিনিয়র রিপোর্টার। তার স্বামী রাকিবুল ইসলাম মুকুল জিটিভি'র প্রধান প্রতিবেদক।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ