ভারতে স্কুলপড়ুয়া ১৬ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে আশারাম বাবু(৭২)নামে এক ধর্মীয় গুরুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে নিজ আশ্রমে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেফতার করে যোদপুর পুলিশ। রোববার আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।পরে পুলিশ আশ্রম বাবুকে নিয়ে তার আশ্রমে যান। ওই আশ্রমেই শিক্ষার্থীকে ১৫ আগস্ট যৌন হয়রানির অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে তদন্তের পর ওই ঘটনায় একটি চার্জশিট দেওয়া হবে।
জানা যায়, কিশোরীটি ওই গুরুর ধর্মীয় সমাবেশে বাবা মায়ের সঙ্গে অংশ নেয়। সেখানে সে হয়রানির শিকার হয়েছে পুলিশের কাছে এমন অভিযোগের পর ওই ধর্মীয় গুরুকে থানায় যেতে বলা হয।
এ জন্যে শুক্রবার পর্যন্ত তাকে সময় বেঁধে দেয়া হয়। কিন্তু তিনি তা অগ্রাহ্য করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে সারা দেশে ছড়িয়ে থাকা আশারাম বাপুর ভক্তরা তাদের গুরুর গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছেন। ওদিকে এই গ্রেফতার নিয়ে চলছে রাজনীতিকদের বাগযুদ্ধ।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ