তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ আজ বিকালে যশোরে পৌঁছানোর পর এখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন যশোরে রাত্রিযাপন শেষে শুক্রবার সকালে লংমার্চ খুলনার উদ্দেশ্যে যাত্রা করবে। এদিকে বুধবার দুপুরে স্থানীয় ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির যশোর জেলা আহ্বায়ক অধ্যাপক আফসার আলী লংমার্চ কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। তাই সুন্দরবন রক্ষার স্বার্থে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রতিহত করতে হবে। আর এ দাবি আদায়ে সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নূর মোহাম্মদ, জেলা কমিটির সদস্য সচিব মাহমুদ হাসান বুলু, আবুল হোসেন, জাকির হোসেন হবি, তসলিমুর রহমান, শাহজাহান আলী প্রমুখ।
রাজবাড়ী : তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির লংমার্চ বেলা ২টায় রাজবাড়ী শহরে এসে পৌঁছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই তারা শহরে মিছিল বের করে। পরে রাজবাড়ী আজাদি ময়দানে সমাবেশ করে। রাজবাড়ীর তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, সিপিবি নেতা রুহিত হোসেন প্রিন্স, রহমত উল্লাহ, শাহ আলম চৌধুরী প্রমুখ।
গোয়ালন্দ (রাজবাড়ী) : তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি বুধবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছে। এ সময় বৃষ্টি শুরু হলে তার মধ্যেই উপস্থিত সহস াধিক নেতা-কর্মী মিছিল বের করে। বৃষ্টিতে ভিজেই পথসভায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘একটি চক্র দেশের একটি বড় সম্পদ সুন্দরবনকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।’
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন