হিজড়াদের জন্য জাতীয় সংসদের আসন সংরক্ষণের দাবিতে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 
সোমবার সকালে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে হিজড়া নেটওয়ার্ক যশোর জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোর জেলা পরিষদ মিলনায়তনের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধন শেষে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে জাতীয় সংসদে হিজড়াদের জন্য সংরক্ষিত আসন ও নাগরিক অধিকার, ভোটাধিকার, বয়স্কভাতাসহ বিভিন্ন দাবি জানানো হয়। এর আগে শহরে একটি র‍্যালি বের হয়।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন