এ বছর ‘রেস টু’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ দিয়ে আলোচনা সমালোচনা ঝড় বইয়ে দিয়েছেন দিপীকা পাড়ুকোন। ৫০০ কোটি রুপির ক্লাব অতিক্রম করা একমাত্র বলিউড অভিনেত্রী এখন দিপীকা। তবে একদিক দিয়ে এই দিপীকাকেই ছাড়িয়ে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড অভিনেত্রীদের মধ্যে তার ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি।

প্রিয়াঙ্কার টুইটারে ভক্তের সংখ্যা এখন ৪০ লাখ ৪১ হাজার ৭৫৬। বলিউড তারকাদের মধ্যে তার অবস্থান চতুর্থ। তবে অভিনেত্রীদের মধ্যে তার অবস্থান শীর্ষে। অন্যদিকে দিপীকার ভক্তের সংখ্যা ৩৪ লাখ ৯৫ হাজার ৬৮৫। এদিক দিয়ে দিপীকার সঙ্গে প্রিয়াঙ্কার প্রতিযোগিতা কঠিনই মনে হচ্ছে। তবে কতদিন পর্যন্ত প্রিয়াঙ্কা তার এই রেকর্ড ধরে রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

এ বছর দিপীকার ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ দুটি ছবিই ছিল বলিউডের রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার। সামনে ‘রামলীলা’ দিয়েও রুপালি পর্দা কাঁপাতে পারেন এ অভিনেত্রী। অন্যদিকে হট ফেবারিট তারকা প্রিয়াঙ্কা অভিনীত ‘জাঞ্জির’ ছবিটি সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে। হলিউড ছবি ‘প্লেনস’ এ কণ্ঠ দিয়েও আলোচিত হয়েছেন এ অভিনেত্রী। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন