এক মাসেরও বেশি সময় ইন্টারনেট সংযোগবিহীন অবস্থায় রয়েছে দেশের প্রথম ডিজিটাল উপজেলা যশোরের মণিরামপুর। ক্ষমতার অতিরিক্ত সংযোগ প্রদানই এ পরিস্থিতির জন্য দায়ি বলে প্রাথমিকভাবে ধারণা হলেও
সমস্যার সমাধান মেলেনি এখনও।
মহাজোট সরকারের প্রযুক্তি সমৃদ্ধ দেশ গড়া প্রকল্পের মডেল উপজেলা হিসাবে বেছে নেয়া হয় যশোরের মনিরামপুরকে। সেই সাথে যশোরের ভাগ্যে মেলে প্রথম ডিজিটার জেলার স্বীকৃতি। কিন্তু গত একমাস ধরে এ উপজেলা বিটিসিএলের দ্রুতগতির ইন্টারনেট ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন থাকায় হঠাৎ করেই মুখ থুবরে পড়েছে সরাকারি ও বেসরকারি অফিসের ডিজিটাল কার্যক্রম।
বিকল্প উপায় হিসেবে বেসরকারি মোবাইল কোম্পানির মডেম ব্যবহার করে কাজ চালানোর চেষ্টা করলেও সেটা কম গতিসম্পন্ন হওয়ায় বেগ পেতে হচ্ছে উদ্যোক্তাদের। পাশাপাশি ব্যয় বাড়ছে; কমছে আয়।
মনিরামপুরের বিটিসিএল টাওয়ারে ক্ষমতার অতিরিক্ত সংযোগ দেয়ার কারণেই ইন্টারনেট বিপর্যয় ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিটিসিএলকে বার বার তাগিদ দিলেও সুরাহা মিলছে না।
ইন্টারনেট সেবা না দিলেও সংযোগ ব্যবহারকারী সরকারি-বেসরকারি ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে ভৌতিক বিল পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিটিসিএলের বিরুদ্ধে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন