
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, “সরকার তত্ত্বাবধায়ক না দিলে গণঅভ্যুত্থান ঘটানো হবে।”
শনিবার দুপুরে খুলনায় এক প্রেস ব্রিফিংয়ে তরিকুল এ কথা বলেন। আগামী ২৯ সেপ্টেম্বর খুলনার সার্কিট হাউস মাঠে খালেদা জিয়ার জনসভার অগ্রগতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চলতি সংসদ অধিবেশনে বিএনপির যোগ দেয়ার সম্ভাবনা আছে বলে জানান তরিকুল। তবে এখনো সংসদে যোগ দেয়ার দিনক্ষণ ঠিক হয়নি বলে জানান তিনি।
তরিকুল ইসলাম বলেন, “খুলনার জনসভায় ১০ লাখেরও বেশি লোক হাত উঠিয়ে সরকারের প্রতি অনাস্থা জানাবে।”
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি ও সিটি মেয়র মনিরুজ্জামান মনি।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ