প্রতিদিনই বলিউডে সব নতুন নতুন সুন্দরী নায়িকার আবির্ভাব ঘটছে। আর অসংখ্য যুবকের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন এসব নায়িকারা।

এ বছর স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে অভিষেক হয় সেনসেশন বিউটি গার্ল আলিয়া ভাটের। এরপরপরই আসেন শুদ্ধ দেশী রোমান্স খ্যাত অভিনেত্রী পরিণীতি চোপড়ার। এর আগে তিনি ইশাকজাদে সিনেমায় অভিষেক করেন।

শুদ্ধ দেশী রোমান্স সিনেমায় পরিণীতির সাথে অভিষেক ঘটে আরেক সুন্দরী ভানী কাপুরের।
শুধু যৌন আবেদনময়ীই নন, তার অভিনয় দিয়ে তিনি লাখো দর্শকের মন জয় করেছেন নার্গিস ফখরি। এছাড়া অদিতি রাও বিখ্যাত হয়ে গেছেন ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য বিকিনি পড়ে পোজ দিয়ে।

ইভালিন শর্মা মিস ডিভা ইন্ডিয়া ইয়ে জাওয়ানি হায় দিওয়ানি সিনেমায় তিনি তার সৌন্দর্যের দেবীর স্বাক্ষর রেখেছেন। এলি আব্রাম অবশ্য এখনও বলিউডে অভিষেক করেননি তবে তিনিও যে একজন অপ্সরী হিসেবে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবেন সে কথা বলার অপেক্ষা রাখেনা। আশিকি-২ খ্যাত শ্রদ্ধা কাপুর বাজিমাত করেছেন তার প্রথম সিনেমাতেই । বারফি সিনেমায় প্রতিভার ঝলক দেখিয়েছেন ইলিয়েনা ডি’ক্রুজ।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন