শার্শায় বাংলাদেশি এক গুপ্তচরকে আটক করেছে বিজিবি। আটককৃতের নাম আসানুর
রহমান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সে দেশের বিভিন্ন গোয়েন্দা
সংস্থার কাছে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে।
শনিবার রাতে গোগা সীমান্তের জিরো পয়েন্টের কাছে বিএসএফ’র সঙ্গে গোপন বৈঠক শেষে ফেরার সময় বিজিবি সদস্যরা তাকে হাতেনাতে আটক করে । বিজিবি তার মোবাইল ফোন থেকে বিএসএফ ও সেদেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বেশকিছু মোবাইল নাম্বার পেয়েছে।
২৩ বিজিবির গোগা ক্যাম্পের ইনচার্জ সামছুর রহমান জানান, আটক আসানুর রহমান দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ভারতীয় বিএসএফ ও সেদেশের গোয়েন্দা সংস্থার কাছে পাচার করে আসছে, এমন গোপন সংবাদে বিজিবি সদস্যরা তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে।
আসানুর রহমান উপজেলা হরিসচন্দ্রপুর গ্রামের আহসান আলীর ছেলে। তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ