সাতক্ষীরা
জেলা বিএনপির কর্মী সমাবেশে মঞ্চে আসন গ্রহণ ও অনুষ্ঠান পরিচালনা এবং
বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মৎসজীবী দলের সাধারণ
সম্পাদক আমানুল্লাহ আমান নামে একজন নিহত এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক
সৈয়দ ইফতেখার আলীসহ
অন্তত ১০জন আহত হয়েছেন।
আমানুল্লাহ
আমানকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তার
অবস্থার অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ
দেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিকেল চারটার দিকে
সেখানে তিনি মারা যান। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার
জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তুচ্ছ ঘটনাকে
কেন্দ্র করে জেলা বিএপির সভাপতি হাবিবুল ইসলাম গ্রুপ ও জেলা বিএনপির সাধারণ
সম্পাদক সৈয়দ ইফতেখার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। সমাবেশে প্রধান অতিথি
ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম।
প্রধান অতিথির সামনে এ ঘটনা ঘটে।
সমাবেশে
উপস্থিত নেতাকর্মীরা জানান, সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা
বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। সভাপতির বক্তব্য শেষ হতেই মঞ্চে বসা ও
বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় তারপর সংঘর্ষ
সৃষ্টি হয়।
সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শিল্পকলা একাডেমি চত্বর এ সময় রনক্ষেত্রে পরিনত হয়।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ