এস আর সাঈদ,কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ে শনিবার সকালে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক স্তরের উপবৃত্তি প্রদান প্রকল্প পরিচালক আফজাল হোসেন (উপ-সচিব)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পৌর কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাস প্রমুখ। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ অংশ গ্রহণ করেন। আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ