
শরিফুল ইসলাম ,যশোর প্রতিনিধি :
যশোরে জঙ্গী সংগঠনের সদস্য সন্দেহে ৬ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ সোমবার শহরের পুলিশ লাইন এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মেহেরপুরের নতুন দরবেশপাড়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী সোনিয়া (২৪), কল্যাণপুর এলাকার আতিকুলের স্ত্রী আরিফা (২৬), ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আতাউস সামাদের স্ত্রী জাহানারা বেগম (৫০) ও আতিয়ার রহমানের স্ত্রী জাহানারা খাতুন (৪২), আতিয়ার রহমানের ছেলে নূরে আলম (২২) ও মেহেরপুরের কানাইপুর এলাকার কদম আলীর ছেলে আনিসুজ্জামান (৪০)।
কোতোয়ালি মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শারমিন জানান, আটককৃতরা শহরের পুলিশ লাইন এলাকার একটি বাড়িতে গোপন বৈঠক করছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ওই ৬ জনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককালে তাদের কাছ থেকে জিহাদি বই, পত্রিকাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এদিকে আটককৃতরা নিজেদের পত্রিকার হকার পরিচয় দিয়ে দাবি করেন, পুলিশ অন্যায়ভাবে তাদেরকে আটক করেছে। তবে খোঁজ খবর নিয়ে জানা গেছে, আটককৃত হেযবুত তওহীদ নামের একটি জঙ্গী সংগঠনের এই নারী কর্মীরা সুইসাইড স্কোয়াডের সদস্য। তারা দীর্ঘদিন যশোর শহরের নীলগঞ্জ তাতীপাড়া এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে একত্রে বসবাস করছিল। এ ব্যাপারে জিঙ্গাসাবাদের জন্য পুলিশ তাদের কে রিমান্ডে নেবে কিনা সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে অপরগতা প্রকাশ করেন।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ