বিভিন্ন
মেয়াদে ভারতের মুম্বাই থেকে কারাভোগের পর দেশে ফিরল শিশুসহ ৪৫ জন যুবতী।
ভারতের পেট্টাপোল পুলিশ সোমবার রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের
কাছে হস্তান্তর করেছে। সাজার মেয়াদ শেষ হলে
ভারত সরকারের দেয়া বিশেষ রিপ্রেজেন্টিভ এর মাধ্যমে এদের দেশে ফেরত আনা হয়।
বেনাপোল
চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামারুজ্জামান জানান,
দেশে ফেরত আসা যুবতী বিভিন্ন সময় সীমান্তের অবৈধ পথে ভারত যায়। ভারতের
মুম্বাই এলাকায় বাসাবাড়ীতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে
মুম্বাই এর একটি সরকারী শেল্টার হোমে তাদের ঠাই হয়।
ভারত-বাংলাদেশ
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে
তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। ভারত সরকারের দেয়া বিশেষ
“রিপ্রেজেন্টিভ” এর মাধ্যমে এদের দেশে ফেরত আনা হয়েছে।
দেশে
ফেরত আসা যুবতীরা হলো, অনিতা(২০), শানু (২০),নাসরিন (২২), কবিতা (২২), পপি
(২২), নাসিমা (২৪), মালা(২৭), সালমা (২১),হাফিজা (২৫), শরিফা (২৫),স্পনা
(২২), রতনা (২৫), শিমা (৩৫), ফাতিমা (২১), আশা (২২), লাখি (২০), লতা
(২৪),রেনুকা (২০),মাজেদা (২৭),খাদিজা (২০), ববিতা (২০), সালমা (২৪),
সুমি(২১), সাখিল (৪), রিংকু(১৬), ইতি আকতার(১৪), শিলা (১৭), আখি (১৮),
আরিফা (১৭), কহিনুর (২২), আমিনা (২৩), নুর নাহার(৩৫), জাহানারা (২৫), বন্না
(১৪),মেলিনা (২৪),শারমিন (১৮), জলি (২২), আয়ুব (৯), রেহেমা (২৪), রহিমা
(২৭), নাসিমা (২২), ময়না (২২), সালমা বেপারী (২৬) ও সাইফুল ফকির (৩৩)।
যুবতীদের
কে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মানবাধিকার
সংস্থা ‘রাইটস’ যশোর ও মহিলা আইন সমিতি যশোর তাদের গ্রহন করে নিজ নিজ বাড়ি
খুলনা, ঢাকা, বরিশাল, যশোর, নেত্রকোনা, নড়াইল, রংপুর ও বাগেরহাট জেলায়
ফেরত পাঠানো হবে বলে জানা যায় ।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ