কমিউনিটি
মেডিকেল অফিসার মাসুদ রানা মেয়েটির উদ্বৃতি দিয়ে জানান, শামিমের সঙ্গে
মাগুরা জেলার দৌলয়ার পাড়া গ্রামের মুক্তার আলী মোল্লার মেয়ে মুক্তি খাতুনের
মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে শামিম, মুক্তিকে নিয়ে যশোরে
বেড়াতে আসে, তারপর শামিম তাকে যশোরে একটি হোটেলে ফেলে বাড়ি পালিয়ে য়ায়।
রোববার
বিকালে প্রেমিকা মুক্তি খাতুন বিয়ের দাবী নিয়ে যশোর থেকে মোচিক এলাকায়
প্রেমিক শামিমের বাড়িতে এসে অবস্থান নেয়। কিন্তু বিয়েতে শামিমের পরিবার
রাজি না হওয়ায় মুক্তি সোমবার ভোর ৪টার দিকে কীটনাশক পান করে আত্মহত্যার
চেষ্টা করে।
শামিমের
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করে। এ ঘটনার পর থেকে প্রেমিক শামিম পলাতক রয়েছে। মুক্তির শারিরীক
অবস্থা উন্নতির দিকে বলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা
জানান।
কালীগঞ্জ
থানার ওসি লিয়াকত হোসেন জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।
অভিযোগ করলে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ