যশোরের বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে বিজিবি সদস্যরা ২৫ হাজার পিস চকলেট বোমা(পটকা) উদ্ধার করেছে। সোমবার ২টার সময় এ চকলেট বোমা উদ্ধার করা হয়। ২৬ বিজিবি লে. কর্নেল মতিউর রহমান জানান ভারত থেকে কিছু চোরাকারবারি বেনাপোলের গাতিপাড়া সীমান্ত
অতিক্রম করলে তাদের বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা তাদের কাছে থাকা টুপলা ফেলে পালিয়ে যায়।
পরে ১১ টি টোপলা খুলে বিজিবি সদস্যরা ২৫ হাজার পিচ ভারতীয় চকলেট বোমা উদ্ধার করে। চোরাচালানিরা মাল ফেলে পালিয়ে যাওয়ায় কোন চোরাচালানিকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত চকলেট বোমগুলি যশোর বিজিবি হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন