বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ বলেছেন, "দুই দেশের সিদ্ধান্ত ছাড়া সীমান্তে ড্রোন ব্যবহার করা সম্ভব নয়। বাংলাদেশ সীমান্তে ভারতের ড্রোন ব্যবহারের পরিকল্পনা নেই।" বৃহস্পতিবার সকালে বেনাপোল স্থল বন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ফেলানী হত্যার বিচারের রায় প্রসঙ্গে, ভারতীয় হাইকমিশনার বলেন, "ভারতীয় আদালত যে রায় দিয়েছে সেটা মেনে নেওয়া উচিত। বংলাদেশ ও ভারতের মধে ভিসা প্রথা সহজীকরণ হবে বলেও জানান।"
বেনাপোল চেকপোষ্টে পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন ভারতীয় হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় দুতাবাসের ফাষ্ট সেক্রেটারী বিজয় সিলভার্স ও কাউন্সিলর চন্দ্রিমা রায়, বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান মোয়েউদ্দিন, বন্দর ড্রাইরেক্টর তোফাজ্জেল হোসেন, কাস্টম এসি হাসনাইন মাহমুদ,বিজিবি নায়েব সুবেদার নজরুল ইসলাম,কাউন্সিলর শাহাবুদ্দিন মন্টু, আলহাজ্ব মিজানুর রহমান প্রমুখ।
পরে তিনি বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন ও কাস্টম ভবন পরিদর্শন শেষে ভারতের হরিদাসপুর স্থল বন্দর কর্মকর্তাদের সাথে বৈঠকের জন্য যান।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ