মাগুরা ও
মহম্মদপুরে দুই স্থানে পল্লী বিদ্যুতের উদ্বোধন হয়েছে। প্রথমে মাগুরা
সদরের বিষ্ণপুর গ্রামে ২.৪৭ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
বিষ্ণপুর গ্রামে ৫৭ জন গ্রহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এই সংযোগ
ব্যয় প্রায় ২৫ লক্ষাধিক টাকা।
এ সময়
সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাট, বস্ত্র সম্পর্কিত স্থায়ী
কমিটির সভাপতি মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ বীরেন সিকদার। একই দিন
বিকালে মহম্মদপুরের কালিশংকরপুর বাজারে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের উদ্বোধন
করেন পাট, বস্ত্র সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাগুরা-২ আসনের সংসদ
সদস্য এ্যাডঃ বীরেন সিকদার। কালিশংকরপুর বাজারে ২৭৪ কি:মি: সংযোগ দেওয়া হয়
যার ব্যয় ২ লক্ষ ৭৪ হাজার টাকা। তার মধ্যে স্টেক গ্রাহক ২২টি এবং ওয়ারিংকৃত
গ্রাহক ২০টি। এ সময় কালিশংকরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে এক
সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের এমপি এ্যাডঃ
বীরেন সিকদার, বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ইনসের
আলী, সহকারী জিএম মনিনুজ্জামান, পল্লী বিদ্যুতের সভাপতি বিমল সিকদার,
উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, এ্যাডঃ সাজেদুর রহমান সংগ্রাম,
এ্যাডঃ সামছুল আলম, এ্যাডঃ মশিউর রহমান, আঃ রাজ্জাক, মিজানুর রহমান সিকদার,
ছাত্র লীগের উপজেলা আহবায়ক ইদুল শেখ প্রমুখ।
অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম.ডি গোলজার রহমান।
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান
এম.রেজাউল করিম চুন্নু। সব শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন
করা হয়।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ