বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৩১ বাংলাদেশী
নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিব অধিনায়ক তায়েফ উল হক জানান, পুটখালী সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশী
নাগরিক অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তের ইছামতি নদী সংলগ্ন চরেরমাঠ এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ৩১ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়।
আটকদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল, শরীয়তপুর,  সুনামগঞ্জ, পাবনা, যশোর, ফরিদপুর, খুলনা এবং নারায়নগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে ২১ জন পুরুষ, ছয়জন মহিলা এবং চারজন শিশু রয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দালাল চক্র পালিয়ে যায়।
আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
এদিকে অপর একটি অভিযানে বিজিবি সদস্যরা শার্শার কায়বা সীমান্ত থেকে ১০ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল আটক করেছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন