চীনে এক নারী স্বামীকে হত্যা করে প্রেসার কুকারে রান্না করেছেন। তবে এ হত্যাকাণ্ডের ধকল সহ্য করতে পারেননি সেই নারী। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিন দিনে তার ওজন ছয় কেজি কমে যায়। অপরাধবোধে ভুগতে থাকায় পুলিশের কাছে আত্মসর্ম্পণ করেন তিনি।
ঘটনাটি ঘটেছে চীনের আনহুই প্রদেশের লুআন সিটিতে। ঘাতক তার স্বামীকে চেতনানাশক ওষুধ খাওয়ান প্রথমে। এরপর টানা তিন দিন তার ওপর নির্যাতন চালান। প্রদেশটির সরকারি বার্তা সংস্থা ‘আনহুই নিউজ’ এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, স্বামীকে হত্যার পর ছুরি দিয়ে মৃতদেহ টুকরো টুকরো করেন। এরপর প্রেশার কুকারে রান্না করেন মাংস। তবে রান্না করা মাংস তিনি কী করেছেন এ ব্যাপারে প্রতিবেদনে কিছু বলা হয়নি।
পুলিশের কাছে ঘাতক জানান, স্বামীর অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে তাকে খুনের পরিকল্পনা করা হয়। আলামত নষ্ট করতে মাংস রান্না করেন তিনি।
লুআন সিটি পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডস্থল পরিদর্শন করা হয়েছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত বলতে চাননি।
সূত্র : নিউজ স্কাই ডটকম
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন