পিএ কাজলের থলের বিড়াল একের পর এক বেরিয়ে আসছে। ফেইস বুকে এক মডেলকে কুপ্রস্তাব দেওয়ার কথা ফাঁস হয়েছে গত সপ্তাহে। মিডিয়ায় এই কাজল তত্ত্ব প্রকাশের পর এবার মুখ খুললেন চলচ্চিত্রের নতুন নায়িকা অমৃতা।
তিনি জানান, এ নির্মাতা তাকেও তার সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে বলেছিলেন। এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। তরুণীদের নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে কাজল তাদের শুধু নিজেই ভোগ করতেন না, অর্থের বিনিময়ে অন্যদের কাছে পাচার করতেন।

অমৃতা আরও বলেন, ওই নির্মাতা তার কয়েকটি চলচ্চিত্রে তাকে বিশেষ সম্পর্কের মাধ্যমে চুক্তিবদ্ধ হতে জোর করেন। কিন্তু কোনোভাবেই অমৃতা এতে রাজি হননি। শুধু অমৃতা নয়, অনেক মডেল ও অভিনেত্রী পিএ কাজলের বিরুদ্ধে এখন মুখ খুলছেন।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন