জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম বিষ পান করে আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছেন। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।


জানা গেছে, গত তিন দিন ধরে তিনি অস্বাভাবিক ছিলেন। অতিরিক্ত ঘুমের ঔষুধ খেয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে বিষ পান করেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালারে ১৩০৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

দর্শক নন্দিত এই অভিনেত্রীর মিডিয়ায় আগমন ঘটে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। হুমায়ুন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জগতে প্রবেশ।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন