ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রাম থেকে রবিবার সকালে শফিকুল ইসলাম মনা (৩৫) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মনা পৌর এলাকার উত্তরকাঞ্চনপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।  ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান,
শফিকুল শনিবার বিকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।
 রবিবার সকাল ১০টার দিকে বড় কামারকুন্ডু গ্রামের রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি শফিকুল ইসলাম মনার বলে সনাক্ত করে এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি জানান, তার হাত বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তা জানাতে পারেনি।
এদিকে নিহত শফিকুল ইসলাম মনার ব্যবহৃত ইজিবাইকটি পৌর এলাকার মোশাররফ হোসেন কলেজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একতটি মামলা হয়েছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন