একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন পূরণ না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন
প্রেমিক-প্রেমিকা। রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় এ
ঘটনা ঘটে। শুক্রবার সকালে নিজেদের বাড়ির পেছনের পুকুর পাড় থেকে তাদের
ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।নিহতরা তাদের এই মৃত্যুর জন্য ‘কেউ দায়ী নয়’ উল্লেখ করে একটি চিরকুটে মিনতি করেছেন, ‘একসঙ্গে কবর দিও’।
ওই প্রেমিক যুগল হলেন নোয়াপাড়া চৌধুরী হাটের সৌদি প্রবাসী সালেহ আহমদের ছেলে রমজান আলী (২০) ও একই পাড়ার মো. ইদ্রিসের মেয়ে সুখী আকতার (১৬)।
স্থানীয়রা জানান, নিহত ওই প্রেমিক যুগল একে অপরকে পছন্দ করতেন। বৃহস্পতিবার রাত থেকেই তারা নিখোঁজ ছিলেন।
রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) টুটন মজুমদার জানান, শুক্রবার সকালে বাড়ির পেছনের পুকুর পাড়ের জাম গাছে ফাঁস লাগানো অবস্থায় তাদের ঝুলতে দেখে বাড়ির লোকজন দ্রুত তাদের নামিয়ে ফেলে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তারা একে অন্যের কোমর বেঁধে রেখেছিলেন বলেও জানান টুটুল।
তাদের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ