প্রধামনমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশকে পিছনের দিকে নিয়ে যায়।
দেশের মানুষকে দুর্নীতি শিক্ষা দেয়। আর আমরা মানুষকে শিক্ষিত করার জন্য
বিনা মূল্যে বই দেই। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, পড়ালেখার মূল্য
বিএনপি কিভাবে বুঝবে।
তাদের নেতাতো মেট্রিক পরীক্ষায় দুটি বিষয়ে পাশ করেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীতে এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি
বিএনপি, জামায়াত, শিবির, হেফাজতে ইসলামের কথা উল্লেখ করে তিনি বলেন, এরা
কোরান শরিফ পুড়িয়েছে। মসজিদে আগুন দিয়েছে। কাবা শরিফ নিয়ে মিথ্যাচার করেছে।
এরা কতবড় ধোকাবাজ, ভাওতাবাজ তার কোন শেষ নেই।
তিনি
সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন, আমরা খাদ্যে সয়ংসম্পূর্ণতা এনেছি।
শ্রমিকরা এখন কমদামে চাল কিনতে পারে। শ্রমিকদের মজুরা বেড়েছে। তারা একদিনের
আয় থেকে ৭/৮ কেজি চাল কিনতে পারে। আমরা ক্ষমতায় আসার পর মসজিদের উন্নয়ন
করেছি। মসজিদের আজান বন্ধ হয় নি। অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যাচার চালানো
হয়েছিল।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ