এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
আজ ৯ সেপ্টেম্বর সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এস.এইচ.কে সাদেকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। কেশবপুরের উন্নয়নের কারিগর যশোর-৬ আসন থেকে পর পর দু’বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ২০০৭ সালে এই দিনে সকাল ৭টায় তার কেশবপুরস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে কেশবপুরবাসি শোকে স্তব্ধ হয়ে পড়ে। কেশবপুরের সার্বিক উন্নয়নে সকল ক্ষেত্রে রয়েছে তাঁর হাতের ছোঁয়া। আজও তারা তাদের এই প্রিয় নেতাকে ভুলতে পারেনি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কেশবপুর উপজেলা আওয়ামীলীগ আজ দলীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল, শহরে শোক র‌্যালি এবং আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে স্মরণসভার আয়োজন করেছে। এ ছাড়া আজ বিকালে নাগরিক সমাজের উদ্যোগে কেশবপুর প্রেসক্লাব মিলনায়ন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কলাগাছি দলীয় কার্যালয়ে এবং সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
                                                                ##
Related Posts Plugin for WordPress, Blogger...