যশোরের বিভিন্ন স্থানে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনার সাইনবোর্ড ও বিলবোর্ডে কালি লেপটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বিষয়টি বুধবার আওয়ামী লীগ নেতাকর্মীদের নজরে আসে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা জানান, শহরের ঈদগাহ মোড়, সোনালী ব্যাংক চত্বর, বেজপাড়া ও মুড়লি মোড়সহ বিভিন্নস্থানে এসব সাইনবোর্ডে কালি লাগিয়ে দেয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিহিংসাপরায়ন হয়ে এ ঘটনা ঘটিয়েছে।”
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ