শরিফুল ইসলাম  যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা হাসপাতালের হিসাব রক্ষকের কার্যালয়ের গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কাগজ পত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।
আজ সেমাবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শিরা জানান, সোমবার সকালে ৫/৬ জন লোক পুলিশ পরিচয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কার্যালয়ের দিকে যায়। এ সময় তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল ইসলাম বেনু জানান, ভোরে একদল দুস্কৃতিকারি হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষের সামনের কলাপসিবল গেট বেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং হিসাবরক্ষকের কার্যালয়ের ৬টি তালা এবং আলমারি ভেঙ্গে কাগজ পত্র তছনছ করেছে। আলমারিতে অনেক চেক বই থাকলেও তা তারা নেয়নি। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, চোরেরা ভিতরে প্রবেশ করলেও কিছু নেয়নি। তবে কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। #




Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন