যশোরের মনিরামপুরে প্রেমের ফাঁদে ফেলে বস্নাকমেইল করে এক কলেজছাত্রীকে যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছে কথিত প্রেমিক। পুলিশের অভিযানে ওই কলেজছাত্রীকে উদ্ধারের পর প্রতারক প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে
মামলা হয়েছে।
সোমবার মনিরামপুর থানায় এ মামলা করেছেন ঘটনার শিকার কলেজছাত্রীর বাবা। মামলার আসামিরা হলো, প্রতারক প্রেমিক মনিরামপুর উপজেলার ডাঙ্গা মহিষদিয়া গ্রামের ছালাম মোল্লার ছেলে খুলনা বিএল কলেজের ছাত্র সাবি্বর হোসেন শিমুল, তার সহযোগী একই গ্রামের রোস্তম আলীর ছেলে রানা এবং পার্শ্ববর্তী পাড়িয়ালী গ্রামের প্রণব দাসের ছেলে লোকনাথ দাস।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতারক শিমুল। গত ১০ সেপ্টেম্বর যশোরের একটি নার্সিং হোমে চাকরি দেয়ার কথা বলে সে ওইমেয়েকে ফুসলিয়ে যশোর শহরে নিয়ে আসে।
এরপর সেখান থেকে তাকে খুলনার দৌলতপুরে নিয়ে যায়। দৌলতপুরের একটি কাজী অফিসে নিয়ে ৫০ হাজার টাকা কাবিনে বিয়েও করে তাকে। এরপর স্বামী-স্ত্রী হিসেবে এক সঙ্গে থাকার কথা বলে ১১ সেপ্টেম্বর তাকে নিয়ে যায় ফুলতলার যৌনপল্লীতে। এরপর দুই বন্ধুর সহযোগিতায় তাকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয় শিমুল। ঘটনা জানার পর ছাত্রীর বাবা অভিযোগে স্থানীয়রা প্রশাসনের সহযোগিতায় ফুলতলা থানা পুলিশ ১৯ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ওই পল্লী থেকে তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই ছাত্রী পুলিশের কাছে তাকে নিয়ে যেভাবে প্রতারণা করা হয়েছিল তার বর্ণনা দেয়। সোমবার এ ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন