সাতক্ষীরার আশাশুনির শ্রীউলায় বিএনপি আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে বিএনপির ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রীউলা গ্রামের বড় মসজিদ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আ’লীগ কর্মীদের হামলায় বিএনপি কর্মী
হাকিম সরদার (৫৫) ও রনি (২৫) ঘটনা স্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। স্থানীয়রা জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় আ’লীগ সভাপতি নুর মোহাম্মদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মেম্বর ভুট্ট গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
গত কয়েকদিন ধরে গ্রুপ দু’টির মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে আসছিল। বৃহষ্পতিবার সকালে আ’লীগের লোকজন ভুট্ট গ্রুপের উপর আঘাত করলে এ সংঘর্ষের সুত্রপাত হয়।
এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশাশুনি থানার ওসি জানিয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন